৩০ মিনিটের খেলা শেষ, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ; সরাসরি দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বড় চমকের ইঙ্গিত দেখা যাচ্ছে। ম্যাচের ৩৪ মিনিট পর্যন্ত ইংল্যান্ড ০-১ গোলে পিছিয়ে রয়েছে ডিআর কঙ্গোর বিপক্ষে। ম্যাচের ৭ মিনিটে ব্রায়ান সিপেঙ্গার করা একমাত্র গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি।
গোল হজমের পর ইংল্যান্ড আক্রমণে ফেরার চেষ্টা করলেও এখনও পর্যন্ত সমতা ফেরাতে পারেনি। ম্যাচের পরিসংখ্যানে দুই দলই ২টি করে শট নিয়েছে এবং উভয়েরই ১টি করে শট লক্ষ্যে ছিল। বল দখলের লড়াইয়ে ডিআর কঙ্গো ৫২ শতাংশ এবং ইংল্যান্ড ৪৮ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা এখনও সবচেয়ে বেশি ধরা হলেও, শুরুতেই গোল করে আত্মবিশ্বাসী ফুটবল খেলছে ডিআর কঙ্গো। শেষ পর্যন্ত তারা এই লিড ধরে রাখতে পারে কি না, সেটিই এখন ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন।
ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
