| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আজ থেকে পেট্রোলের নতুন দাম কার্যকর!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০১ ২০:২৬:২২
আজ থেকে পেট্রোলের নতুন দাম কার্যকর!

নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসের জন্য দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ১ জুলাই থেকে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। এতে আপাতত জ্বালানি ব্যয়ে বাড়তি চাপ পড়ছে না সাধারণ ভোক্তা ও পরিবহন খাতে।

মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৩১ মে নির্ধারিত মূল্যহারই পুরো জুলাই মাসজুড়ে কার্যকর থাকবে।

বর্তমান মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। প্রতি লিটার পেট্রোলের দাম ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের ওঠানামা নিয়মিত পর্যালোচনা করে প্রতি মাসে দেশের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। তবে চলতি মাসে বৈশ্বিক বাজার পরিস্থিতি এবং বিদ্যমান মূল্য কাঠামো বিবেচনায় দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকায় পরিবহন খাত, শিল্পপ্রতিষ্ঠান এবং সাধারণ ভোক্তাদের জন্য তা স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, এলপিজি ব্যবহারকারীদের জন্য নতুন মূল্য এখনো ঘোষণা করা হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এলপিজির নতুন দাম ঘোষণা করবে বলে জানা গেছে। ফলে এখন সবার নজর এলপিজির নতুন মূল্য নির্ধারণের দিকে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...