| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় করলো অস্ট্রেলিয়া!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১১ ২৩:০০:৫৮
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় করলো অস্ট্রেলিয়া!

গত ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সিনিয়রদের কাছে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল জুনিয়রদের। কিন্তু আর্শিন কুলকার্নি-উদয় সাহরানরা তা করতে পারেননি। ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় অজিরা।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়া তাদের নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে। হারজাস সিং সর্বোচ্চ ৫৫ রান করেছেন। জবাবে ভারত ৪৩ ওভারে ৫ বলে ১৭৩ রান করে। ৭৯ রানের জয়ে আজিরা চতুর্থ যুব বিশ্বকাপ জিতেছে।

২৫৪ রানের লক্ষ্য তাড়া করে ভারত শুরু থেকেই নড়বড়ে হয়ে পড়ে ভারত। ইনিংসের তৃতীয় ওভারে আউট হয়ে ফেরেন কুলকার্নি। ৬ বলে ৪ রান করার পর উইকেটের পেছনে ক্যাচ দেন এই ওপেনার। মোশের খান এবং আদর্শ সিং সেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে চেষ্টা করেছিলেন। দ্বিতীয় উইকেটে দলকে ৩৭ রানের জুটিতে নিয়ে জয়ের পথে যাওয়ার চেষ্টা করেছিল তারা।

কিন্তু মুশির খান ২২ রানের বেশি করতে ব্যর্থ হন। টপ অর্ডারের এই ব্যাটসম্যানের ফেরার পর পথ হারায় দল। উদয়, শচীন দাস এবং প্রিয়শু মৌলিয়াদের মধ্যে কেউই দুই অঙ্কে পৌঁছতে সক্ষম হননি। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্তে লড়াই করেন আদর্শ। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৭ রান।

শেষদিকে মুরুগান আভিষেক একাই কিছুটা লড়াই করেছেন। তবে তার ৪২ রান শুধুই ব্যবধান কমিয়েছে। হার এড়াতে পারেনি। অজিদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন মাহলি বিয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলান।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি স্যাম কন্সটাস। এই ওপেনার ডাক খেয়ে ফেরায় ভাঙ্গে ১৬ রানের হদ্বোধনী জুটি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন হ্যারি ডিক্সন ও হিউজ বিবগেন।

৫৬ বলে ৪২ রান করেছেন ডিক্সন। আর হিউজের ব্যাট থেকে এসেছে ৬৬ বলে ৪৮ রান। দুইজনই অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন। তবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন হারজাস সিং। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

লোয়ার অর্ডার ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন অলিভার পিক। তার অপরাজিত ৪৬ রানের ইনিংসে ভর করে আড়াইশো ছাড়ানো সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। এত রান তাড়া করে যুব বিশ্বকাপের ফাইনালে জয়ের রেকর্ড নেই। তাই জিততে হলে ইতিহাস গড়তে হবে ভারতকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...