| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০১ ২০:৩৫:১৭
পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ের সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি এ সংক্রান্ত চিঠি জারি করে। এতে কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং আরও স্বচ্ছ করতে iBAS++-এর Organogram Sub-module-এ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য সংরক্ষণের কথা জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, Organogram Sub-module-এ কর্মীদের পদ বা পদবি, মূল গ্রেড এবং পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে iBAS++-এর Pay Fixation Sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করার জন্য এসব তথ্য প্রয়োজন হবে।

এ ছাড়া এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্যও Organogram Sub-module-এ যুক্ত করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।

নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম বাংলা ও ইংরেজিতে, পদের মূল গ্রেড, পদসংখ্যা এবং প্রয়োজনীয় মন্তব্য দিতে হবে। তথ্যের হার্ড কপি মাউশির এইচআরএম শাখায় জমা দেওয়ার পাশাপাশি Nikosh ফন্টে Word Document হিসেবে সফট কপিও পাঠাতে বলা হয়েছে।

সব সংশ্লিষ্ট অফিস ও প্রতিষ্ঠানকে ৭ অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে হবে। এই তথ্য সংগ্রহ ও iBAS++-এ সংযোজনের পর জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...