আজকের স্বর্ণের বাজারদর: ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৬ স্বর্ণের নতুন দাম
ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে:
২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
সাম্প্রতিক সময়ে কয়েক দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১ হাজার ৬৯১ টাকা এবং ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়।
এরপর ২৯ সেপ্টেম্বর সর্বশেষ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে মোট ৬ হাজার ৬৫ টাকা কমেছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কমেছে রুপার দামও
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দরে ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে:
২২ ক্যারেট: ৪ হাজার ৩১৬ টাকা
২১ ক্যারেট: ৪ হাজার ১৪১ টাকা
১৮ ক্যারেট: ৩ হাজার ৫৫৮ টাকা
সনাতন পদ্ধতি: ২ হাজার ৬৮৩ টাকা
ফলে ৩০ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণ ও রুপা কিনতে নতুন এই দাম কার্যকর রয়েছে।
রাকিব/
