| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও দাম নির্ধারণ বাতিল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৬ ২০:১৬:৫১
অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও দাম নির্ধারণ বাতিল

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওষুধ প্রশাসন শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব রাফিকুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি জারি এবং ২৯ জানুয়ারি গেজেটে প্রকাশিত ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি, ২০২৬ (অ্যালোপ্যাথিক)’ এবং ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ (অ্যালোপ্যাথিক)’ বাতিল করা হয়েছে। গত ৩ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের অনুমোদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এর আগে ৩ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬ সালের ওই দুই প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জন্য নিরাপদ, কার্যকর, মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে সরকার কাজ করছে। তবে ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি তৈরির ক্ষেত্রে আইনগত একটি বিষয় অনুসরণ করা হয়নি।

‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নের আগে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়ার বিধান রয়েছে। কিন্তু ২০২৬ সালের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি প্রণয়নের সময় ওই পরামর্শ নেওয়া হয়নি।

এ কারণে তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতির বৈধতা নিয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে, গত ২৯ জুন ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর বিধান অনুযায়ী জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন করেছে।

তবে ২০২৬ সালের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল হলেও ওষুধের সরবরাহ বা সরকারি মূল্য নির্ধারণ পুরোপুরি বাতিল হচ্ছে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৯৯৪ সালের আদেশের আওতায় থাকা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং এসব ওষুধের সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে।

সরকার নতুন করে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এমনভাবে ওষুধের দাম নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ না পড়ে এবং বাজারে সুস্থ প্রতিযোগিতাও বজায় থাকে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...