| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

আবারও তেলের দাম ঊর্ধ্বমুখী, এখন কত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৯ ১০:৫৯:৩২
আবারও তেলের দাম ঊর্ধ্বমুখী, এখন কত

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা এবং ইরানকে ঘিরে নতুন করে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের কারণে ফের অস্থির হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের দামেও। সোমবার এশিয়ার বাজারে উল্লেখযোগ্য হারে বেড়েছে অপরিশোধিত তেলের মূল্য।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম উঠে এসেছে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৮৭ ডলারে।

বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের শঙ্কাই জ্বালানি বাজারে নতুন চাপ তৈরি করেছে। গত কয়েক সপ্তাহ ধরেই এ কারণে বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ফেব্রুয়ারির শেষ দিকে হামলার ঘটনার পর, যখন ইরান কার্যত হরমুজ প্রণালিতে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে যাতায়াত করে। ফলে সেখানে যেকোনো ধরনের অস্থিরতা সরাসরি বিশ্ববাজারে প্রভাব ফেলে।

এদিকে যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে উদ্দেশ করে নতুন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, “ওদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিছুই অবশিষ্ট থাকবে না। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।”

অন্যদিকে ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, তেহরানের শান্তি প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটন এখন পর্যন্ত কার্যকর কোনো ছাড় দেয়নি। ফলে আলোচনা আরও জটিল হতে পারে বলে জানিয়েছে দেশটির আধাসরকারি মেহের নিউজ এজেন্সি।

এর মধ্যেই নতুন উদ্বেগ তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আবুধাবির বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলার ঘটনায় আগুন লাগে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পশ্চিম সীমান্ত থেকে আসা তিনটি ড্রোনের মধ্যে দুটি ভূপাতিত করা সম্ভব হলেও একটি বিদ্যুৎ জেনারেটরে আঘাত হানে। এতে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে হামলায় ব্যবহৃত ড্রোনগুলোর উৎস শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...