| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৬ ১৩:০৬:৩৪
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল, সেই ভেন্যুতেই এবার পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা।

রোববারের এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলেও বড় পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ উঠে এসেছে তালিকার চতুর্থ স্থানে। একই সঙ্গে বেড়েছে বাংলাদেশের শতকরা পয়েন্ট হার (PCT)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আগে বাংলাদেশের পিসিটি ছিল ৫৮.৩৩। জয়ের পর সেটি বেড়ে দাঁড়িয়েছে ৬৬.৬৭-তে। ২০২৫-২৭ চক্রে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় হার হলেও ৭৭.৭৭ পিসিটি নিয়ে দলটি এখনো টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে।

তবে বাংলাদেশের কাছে হারের পর দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যবধান কমেছে। দক্ষিণ আফ্রিকার পিসিটি বর্তমানে ৭৫.০০।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের পিসিটি ৭২.২২। এরপর ৬৬.৬৭ পিসিটি নিয়ে চতুর্থ অবস্থানে বাংলাদেশ। অন্যদিকে ৪৮.১৫ পিসিটি নিয়ে ভারত রয়েছে পঞ্চম স্থানে।

তবে এখানেই বাংলাদেশের সুযোগ শেষ নয়। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি টেস্ট রয়েছে। দ্বিতীয় ম্যাচেও জয় পেলে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে এবং পিসিটিও বাড়বে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বাংলাদেশের সামনে আরও বড় সাফল্যের সম্ভাবনা তৈরি হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...